শিলিগুড়িতে পুলিশ কমিশনারের নামে ফেসবুকে ভুয়ো একাউন্ট খুলে টাকা আদায়ের চক্র। - The News Lion

শিলিগুড়িতে পুলিশ কমিশনারের নামে ফেসবুকে ভুয়ো একাউন্ট খুলে টাকা আদায়ের চক্র।

 


দি নিউজ লায়ন;   শিলিগুড়িতে পুলিশ কমিশনারের নামে ফেসবুকে ভুয়ো একাউন্ট খুলে টাকা আদায়ের চক্র। অনলাইন প্রতারকদের বিরুদ্ধে সাইবার থানায় মামলা দায়ের করলেন খোদ পুলিশ কমিশনার। জানা গিয়েছে কিছুদিন ধরে শিলিগুড়ি পুলিশ কমিশনার ডিপি সিংয়ের নামে একটি ভুয়ো একাউন্ট খুলে তার পরিচিতদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হয়। সর অবধি ভ্রুনক্ষরেও টের পাননি পুলিশ কমিশনারের ঘনিষ্ঠরা। 


তবে এরপরই আসল কাজে আনজাম দিতে ময়দানে নামে অনলাইন অপরাধীরা। পুলিশ কমিশনারের নামে ভুয়ো একাউন্ট থেকে ম্যাসেঞ্জারে তার পরিচিতদের কাছে মোটা অংকের টাকা চাইতে লাগে। আর এতেই সন্দেহ হয় পুলিশ কমিশনার ডিপি সিং য়ের পরিচিতদের। পুলিশ কমিশনার রবিবার নিজের ফেসবুক প্রোফাইলে বিষয়ই জানান।তিনি তার নিজস্ব ফেসবুক একাউন্টে লিখেছেন কেউ তার ছবি ও নাম ব্যবহার করে একটি ভুয়ো একাউন্ট খুলে টাকা চাইছে।


এটি একটি ভুয়ো একাউন্ট। তার নাম করে ম্যাসেঞ্জারে টাকা চাওয়ার বিষয়টি তার এক বন্ধু তাকে জানিয়েছেন। তিনি লেখেন তার পরিচিতি ও অপরিচিত কোনো ব্যক্তি যেন এই চক্রে পা না দেন। তিনি জানান বিষয়টি নিয়ে সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও শিলিগুড়ি পুলিশের উচ্চ পদস্ত কর্তা ও পুলিশ আধিকারীকদের নাম ভাঙিয়ে ভুয়ো একাউন্ট খুলে টাকা আদায়ের চক্র নতুন নয়।


 বেশ কয়েকমাস আগে তৎকালীন এসিপি ইস্ট এর নামে এভাবেই একই কায়দায় ভুয়ো  একাউন্ট খুলে টাকা চাওয়া হয়। এছাড়াও এনজেপি থাকায় তৎকালীন পুলিশ আধিকারীকের নামেই একই ভাবে একটি চক্র কাজ করছিল। এই বিষয়ে সাইবার থানার পুলিশ আধিকারিক জানান ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.